শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ১১:১৪ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাংকারকে আটকিয়ে টাকা আদায়ের অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী : [২] বেসরকারি একটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে আটকিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে পল্লবী থানার সাবেক এসআই মো. আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আসাদুজ্জামানের তিন সহযোগীকেও। গ্রেপ্তার তিন জন হলেন- জয়নাল, মেহেদি ও আদনান।

[৩] শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আঁখি নামে তার আরেক সহযোগী পলাতক রয়েছে।

[৪] পল্লবী থানা সূত্রে জানা গেছে, চলতি বছর ডোপটেস্ট করা হয় পল্লবী থানার এসআই আসাদুজ্জামানের। টেস্টে পজিটিভ হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়। চাকরি হারিয়ে তিনি নানা বে-আইনি কাজে জড়িত হন।

[৫] গত ৮ এপ্রিল আসাদুজ্জামানসহ তার চার সহযোগী পল্লবীর ১১ নম্বর পলাশনগরে একটি বাসায় একটি বেসরকারি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলামকে অবৈধভাবে আটকিয়ে ৭ লাখ টাকা আদায় করে ছেড়ে দেয়। এ ঘটনায় তারিকুল ৯ এপ্রিল পল্লবী থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে আসাদুজ্জামানসহ চার জনকে গ্রেপ্তার করা হয়।

[৬] পল্লবী থানার এসআই তারিকুর রহমান শুভ বলেন, ব্যাংক কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে আসাদুজ্জামানসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পলাতক আরেক আসামি আঁখিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ