শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৮:৫৬ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি বিমানবন্দরে ইয়েমেনিদের ড্রোন হামলা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, আবহা বিমানবন্দরের স্পর্শকাত জায়গাগুলোতে আমরা ড্রোন হামলা চালিয়েছি। রয়টার্স ও পার্সটুডে

[৩] তিনি আরো বলেন, হামলায় কাসেফ- টু কে ড্রোন ব্যবহার করা হয় এবং সেগুলো অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

[৪] ইয়াহিয়া সারিয়ি বলেন, সৌদি আরব গত ছয় বছর ধরে ইয়েমেনের উপর যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে ইয়েমেনের পক্ষ থেকে চালানো এই হামলা সম্পূর্ণ বৈধ, ইয়েমেনিরা এমন হামলা চালানোর অধিকার রাখে।

[৫] ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি জোট ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি আগ্রাসনে দারিদ্রপীড়িত ইয়েমেন এক রকমের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে ইরান সমর্থিত হাউথি গোষ্ঠী ও তাদের ইয়েমেনের সেনারা এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পালটা হামলা অব্যাহত রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়