শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৫:৫৬ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে লরি খাদে পড়ে ১১ যাত্রী নিহত

নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী লরি খাদে পড়ে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪০ জন। শনিবার (১০ এপ্রিল) উত্তর প্রদেশের এটাহ জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, ৫০ থেকে থেকে ৫৫ জন যাত্রী নিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে যেতে লরিটি লখনার দিকে যাচ্ছিল। পথে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ১১ যাত্রী মারা যায়। আহত হন আরও ৪০ জন।

এটাহ জেলা পুলিশ কর্মকর্তা ব্রিজেশ কুমার সিং জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। মৃতদের সবাই পুরুষ। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হতে পারে।

তিনি বলেন, রাস্তা থেকে প্রায় ৩৫ ‍ফুট নিচের খাদে ছিটকে পড়ে লরিটি। লরির উপরের অংশ পুরো খালি হওয়ায় যাত্রীরা ছিটকে পড়েন। কেউ কেউ লরির নিচে চাপা পড়েন। তারা সবাই মারা গেছেন। চালক মদ্যপ থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়