শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ১২:০৫ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ১২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা মামলার আসামীরা ১০ দিনেও গ্রেপ্তার হয়নি

আবু মুত্তালিব মতি: বগুড়ার আদমদীঘির কুন্দগ্রাম ইউপি ভবনে বাল্যবিয়ে, ইভটিজিং এবং নারী ও শিশু নির্যাতন দমন বিষয়ক মাসিক সভা শেষে বাড়ি ফেরার পথে কমিটির সদস্য কুন্দগ্রাম ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রে দিয়ে মারপিটে আহত করা সংক্রান্ত মামলার আসামীরা ১০ দিনেও গ্রেপ্তার হয়নি। আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও বাদিসহ স্বাক্ষীদের নানা ভাবে হুমকি দিচ্ছে বলে বাদি সাংবাদিকদের জানান।

উল্লেখ্য: গত ১ এপ্রিল আদমদীঘি কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন দমন বিষয়ক ইউনিয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। কুন্দগ্রাম ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক ওই কমিটির সদস্য হিসাবে সভায় অংশ নেন। সভা শেষে তিনি তার বাড়ি তারতা গ্রামে ফেরার সময় বেলা সোয়া ২ টায় কুন্দগ্রাম জনতা ব্যাংকের সামনে পৌঁছিলে এলাকার ১০/১২ জনের একদল দুর্বৃত্ত ওমর ফারুকের পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যার চেষ্টা চালায়। এসময় স্থানীয় জনতা আহত ওমর ফারুককে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় ওমর ফারুক বাদি হয়ে গত ৫ এপ্রিল কুন্দগ্রাম ইউপির পাল্লাপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে আল আমিন (২৬) ও ইয়াছিন আলীর ছেলে মোমিন (২০) এর নাম উল্লেখসহ আরও ৮/১০জনকে আসামী করে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে এজাহাভুক্ত আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও বাদিসহ স্বাক্ষীদের নানা ভাবে হুমকি দিচ্ছে বলে বাদি জানান।

মামলার তদন্তকারি উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তারা আত্মগোপনে থাকায় গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়