শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবায়নযোগ্য উৎস থেকে ইরানে আরো ৮৯ কিলোওয়াট বিদ্যুৎ তৈরি

রাশিদ রিয়াজ : ইরানে গত মাসে দেশটির রিনিউবল এনার্জি এন্ড এনার্জি এফিসিয়েন্সি অর্গানাইজেশন যেতি এসএটিবিএ হিসেবে পরিচিত, এর স্থাপিত রিনিউবল পাওয়ার প্লান্ট ৮৯ কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ তৈরি করতে সমর্থ হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ এ পরিমান বিদ্যুৎ উৎপাদন করে এসএটিবিএ। এধরনের বিদ্যুৎ উৎপাদনে ২৫ মিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস ব্যবহারের পাশাপাশি ১৯ মিলিয়ন লিটার জল সাশ্রয় হয়েছে যার ফলে ৫৭ হাজার টন গ্রীন হাউস গ্যাসের (জিএইচজি) নির্গমনকে বাধা দিয়েছে। ইরানের রিনিউবল পাওয়ার প্লান্টের বিদ্যুৎ উৎপাদন ক্ষমত ৯২০.২৬০ মেগাওয়াটে পৌঁছেছে। সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিমান দাঁড়িয়েছে ৪৫২.৭৫ মেগাওয়াট। এছাড়া বায়ু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৩১৭ মেগাওয়াট। একই সঙ্গে ক্ষুদ্র আকৃতির পানিবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদন হচ্ছে ১০৫.৬৫ মেগাওয়াট বিদ্যুৎ। ইরানের ৯০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস প্লান্ট থেকে। আাগমী ৪ বছরে ইরান রিনিউবল এনার্জি থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়