শিরোনাম
◈ টুঙ্গিপাড়া থানায় হামলাকারী ও মাইকিং করে উসকানিদাতাদের শনাক্তের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ যে কারণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সব স্বর্ণখনি বন্ধের ঘোষণা ◈ আইনজীবীকে মারধরের অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে ◈ টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর, আগুন দিল আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা (ভিডিও ) ◈ আওয়ামী লীগের টার্গেটে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা, তালিকায় আছেন যারা ◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে করোনা ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিলেন পৌর মেয়র

রাসেল হোসেন;[২] সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসের ভ্যাক্সিন দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা করোনা ভাইরাসের ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।

[৩] আজ শনিবার দুপুরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেন।রিপোর্ট লেখা পর্যন্ত পৌর মেয়র গোলাম কবির সহ ১৩২ জন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা ভাইরাসের ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।

[৪] ওই সময় ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ গ্রহণের পর মেয়র গোলাম কবির সাংবাদিকদের বলেন, সুস্থ থাকতে হলে দ্বিধা দন্ড ভুলে অবশ্যই করোনার ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকাও নিতে সকলের প্রতি আহবান জানান। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহব্বান জানান।জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পড়ারও আহবান জানান।

[৫] এ সময় পৌর মেয়র গোলাম কবির মোল্লার ভ্যাক্সিন নেওয়ার পর ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ আবু হোসেন মোঃ মঈনুল আহসানও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেন।

[৬] গত এক সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ জন।এর মধ্যে নমোনা সংগ্রহ করা হয়েছে ২৩১ জন। এর মধ্যে আক্রান্তর সংখ্যা পৌর সভায় বেশি।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ