শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিশিয়ান নিহত

আশুগঞ্জ প্রতিনিধি:[২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] নিহত রুহুল আমিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের বাদল মিয়ার ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিল।

[৪] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রুহুল আমিন বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থলে রুহুলের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা রুহুলকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

[৫] খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়