শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৮:৫১ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৮৯০০ টাকা অর্থদণ্ড এবং ৪৫০০ পিস মাস্ক বিতরণ

রাজু চৌধুরী:[২] শুক্রবার ৯ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর ছয়টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোজাম্মেল হক চৌধুরী পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে ১০ টি মামলা দায়ের করে ১২৯০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এছাড়াও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।

[৩] নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী নগরীর পাহাড়তলী হালিশহর ও আকবরশাহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৮টি মামলা দায়ের করে ১০৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান কোতোয়ালী, সদরঘাট, ডবলমুরিং এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলা দায়ের করে ৩০০০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং মাস্ক বিতরণ করেন ।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন নগরীর বায়েজিদ ও খুলশী মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি মামলা দায়ের করে মোট ৪৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং মাস্ক বিতরণ করেন ।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস নগরীর চকবাজার ও বাকলিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ২ টি মামলা দায়ের করে ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করেন।

[৬] নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক চান্দগাও ও পাচলাইশ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি মামলা দায়ের করে মোট ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ করেন।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ