শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৮:২৯ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী অঞ্চলের ৪০টি স্বাস্থ্য কমপ্লেক্স পাচ্ছে আইসিইউ

মঈন উদ্দীন : [২] রাজশাহী অঞ্চলের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আরও ১২৪টি আইসিইউ বেড দেয়া হচ্ছে, যা রাজশাহী বিভাগের আট জেলায় মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল ছাড়াও ৪০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হবে।

[৩] করোনার ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে নিশ্চিত করছেন বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার

[৪] তিনি বলেন, কয়েকদিন ধরেই তারা বিভাগের জেলা পর্যায়ের হাসপাতালগুলো ঘুরে দেখেছেন। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ছয় মাসের একটি চিকিৎসা পরিকল্পনা নিয়ে একটি চাহিদাপত্র স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে অন্যান্য চিকিৎসা সামগ্রীর সঙ্গে ১২৪টি মনিটরসহ আইসিইউ বেড বরাদ্দ দেয়ার চাহিদা দেয়া হয়েছে।

[৫] ডা. হাবিবুল জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসায় রাজশাহী বিভাগের চারটি হাসপাতালে আইসিইউ বেড রয়েছে ৫১টি। এর মধ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান (শজিমেক) মেডিকেল কলেজ হাসপাতালে ১৩টি, মোহাম্মদ আলী হাসপাতালে ৮টি ও টিএমএসএম হাসপাতালে ১০টি এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২০টি।

[৬] বিভাগীয় স্বাস্থ্য দফতর সূত্র জানায়, যে ১২৪ আইসিইউ বেডের চাহিদা দেয়া হয়েছে এর মধ্যে ৪০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত একটি করে স্থাপন করা হবে। বাকিগুলো জেলা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হবে।

[৭] সূত্র আরও জানায়, শজিমেক হাসপাতালে ২০টি ও রামেক হাসপাতালে ১০টি আইসিইউ বেড বাড়ানোর চাহিদা পাঠানো হয়েছে। এছাড়াও রাজশাহীর নয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি, চাঁপাইনবাবগঞ্জের আধুনিক সদর হাসপাতালে ১০টি, সেখানকার চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি আইসিইউ বেডের চাহিদা দেয়া হয়েছে।

[৮] অপরদিকে, নওগাঁ সদর হাসপাতালে ১০টি, জেলার দশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি, পাবনা জেনারেল হাসপাতালে ৫টি, নাটোর সদর হাসপাতালে ৩টি, সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেশা মুজিব জেনারেল হাসপাতালে ১০টি, সেখানকার আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে দুটি এবং জয়পুরহাট আধুনিক সদর হাসপাতাল ও চার উপজেলায় ১০টি মনিটরসহ আইসিইউ বেডের চাহিদা পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়