শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৯:০৮ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় মাথাবিহীন দগ্ধ দুই লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: ভোলার চরফ্যাশনে মাথাবিহীন দগ্ধ দুটি দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ দগ্ধ দেহ দুটি উদ্ধার করে। এনটিভি

জানা গেছে, চরফ্যাশনের আসলামপুরের সুন্দরী ব্রিজের পাশের জঙ্গলে অজ্ঞাত পরিচয় লাশ দুটি পাওয়া যায়। এদের একজনের বয়স ৩০ থেকে ৪০, অপর জনের ২০ থেকে ২৫ বছরের মতো। একজনের পায়ে রাবারের জুতা ও অন্যজনের পায়ে কেডস, পরনে প্যান্ট, সঙ্গে একটি ব্যাগ ছিল। ব্যাগের ভেতরে স্পা পানির ছোট বোতল, আয়না, স্মার্টফোন, সাদা ও লাল গেঞ্জি, একটি ছাতা ও ক্যাপ, লবণ রাখার সাদা কৌটা ও ছোট পেপসোডেন্ট টুথপেস্ট পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে লাশের প্যান্টের পকেটে থাকা দুটি পোড়া মোবাইল ফোনসহ আলামত সংগ্রহ করেছেন। এই ঘটনার কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলের আশপাশে কোনো বসতি বা ঘরবাড়ি নেই। ফলে নির্জন স্থান পেয়ে খুনিরা তাদের হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নিয়ে যায়। পরে দেহ দুটি আগুনে পুড়িয়ে দেয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া বলেন, ‘দগ্ধ দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে খুনের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়