শিরোনাম
◈ তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন, সরকার চাইলেই কাজ শুরু: চীনা রাষ্ট্রদূত ◈ শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, যেভাবে করবেন আবেদন ◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৮:৩৪ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে জুয়ার আসরে অভিযান ৮ মোটরসাইকেল জব্দ

আদমদীঘি প্রতিনিধি : [২] বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন পয়েন্টে চলছে জুয়ার আসর। গত বুধবার দুপুরে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া শাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি জঙ্গলে জুয়ার আসরে অভিযান চালান পুলিশ। এসময় কোন জুয়াড়িদের ধরতে না পেরে তাদের রাখা ৮টি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে জব্দ করেন।

[৩] স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার সান্তাহার, বড়আখিড়া, কুন্দগ্রাম. বামনিগ্রাম, সালগ্রামের মাঠে, চাঁপাপুর, মুরইলসহ বেশ কয়েকটি স্থানে একশ্রেনির পেশাদারি জুয়াড়িরা তাস, মোবাইল ফোনসহ বিভিন্ন ভাবে জুয়ার আসর চালিয়ে আসছে।

[৪] গত বুধবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ কুন্দগ্রামের বশিকোড়া শাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি জঙ্গলে প্রায় ৩০জনের একদল জুয়াড়ি তাসের মাধ্যমে জুয়া খেলার সময় অভিযান চালান। এসময় পুলিশের আগমন টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া ৮টি মোটরসাইকেলসহ কিছু সরঞ্জাম জব্দ করেন।

[৫] আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, এ ব্যাপারে আদমদীঘি থানায় জিডি করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়