শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুড়িগঙ্গায় র‌্যাবের অভিযান: ১০ লাখ টাকা মূল্যের প্রায় ২ টন জাটকা জব্দ

সুজন কৈরী: [২] পুরান ঢাকার চকবাজারের বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে প্রায় দুই টন জাটকা ইলিশ জব্দ করেছেন র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুজনকে কারাদন্ড দেওয়া হয়।

[৩] র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

[৪] অভিযানকালে বুড়িগঙ্গা নদী এলাকায় জাটকা ইলিশ বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ জনকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

[৫] এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় ১০ লাখ টাকা সমমূল্যেও আনুমানিক ২টন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

[৬] প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ বিক্রয় ও সংরক্ষন করে আসছিল বলে জানা যায়। সম্পাদনা: সারোয়ার জাহান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়