শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরসিবির জার্সিতে এবার কি মাঠে নামবেন উসাইন বোল্ট?

স্পোর্টস ডেস্ক : [২] ফুটবলের পর কি এবার ক্রিকেট খেলতে আগ্রহী বিশ্বের দ্রুততম মানুষ? বিরাট কোহলির দল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের (আরসিবি) জার্সিতে নিজের একটি ছবি পোস্ট করেছেন উসাইন বোল্ট। যেটা দেখে সকলে বলতে শুরু করেছেন, অ্যাথলিট ট্র্যাক কাঁপানোর পর এ বার হয়তো ২২ গজও মাতাবেন বোল্ট।

[৩] উসাইন বোল্ট যে ক্রিকেট খেলাটা একদম জানেন না, তা কিন্তু নয়। স্কুলে পড়ার সময়ে তিনি নিয়মিত ক্রিকেট খেলতেন। তবে বোল্টের যে কোনও খেলার প্রতি আগ্রহ একটু বেশিই। তিনি নিয়মিত সব খেলা দেখার চেষ্টা করেন। সেই সঙ্গে খবরাখবরও রাখেন।

[৪] বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের জার্সি পরে নিজের পরিচিত সেলিব্রেশন করার পোজ দিয়ে একটি ছবি পোস্ট করেছেন বোল্ট। সেই পোস্টে তিনি বিরাট কোহলি এবং এবি ডি'ভিলিয়ার্সকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন, চ্যালেঞ্জার্স তোমাদের মনে করিয়ে দিচ্ছি, এখনও পর্যন্ত আমিই বিশ্বের দ্রুততম মানব। এর জবাবে আরসিবি অধিনায়ক লিখেছেন, এতে কোনও সন্দেহ নেই, সেই কারণেই আমরা তোমাকে আমাদের দলে নিয়েছি। - জি নিউজ/ হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়