শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড পরিস্থিতিতে সন্তানদের অনুপস্থিতিতেই সৎকার হলো ইন্দ্রমোহন রাজবংশীর

ইমরুল শাহেদ: একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য সঙ্গীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর সৎকার হয়েছে বুধবারই বিকেল ৫টায়। তিনি এদিনই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ২০ মিনিটে মারা যান। সেখানে তিনি আইসিইউতে ছিলেন। বিশিষ্ট গীতিকবি মিলন খান জানিয়েছেন, তার ছেলে থাকে অস্ট্রেলিয়া এবং মেয়ে থাকে জাপানে। কোভিড মহামারীর কারণে তারা কেউ দেশে আসতে পারেননি। যেহেতু তারা আসতে পারেননি, সেহেতু তাদের জন্য আর অপেক্ষা করা হয়নি।

গত বৃহস্পতিবার শারীরিক অসুস্থতা অনুভূত হলে শুরুতে ইন্দ্রমোহন রাজবংশীকে ঢাকার মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে করোনা পরীক্ষা করানো হয় এবং ফলাফল পজিটিভ হয়। এ ছাড়া বুকের সিটিস্ক্যান রিপোর্টে তার ফুসফুসে ৮৫ শতাংশ ইনফেকশন ধরা পড়ে।

উইকিপিডয়ার তথ্যানুসারে, ইন্দ্রমোহন রাজবংশী গান গাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকগান সংগ্রহ করতেন। তিনি এক হাজারেরও বেশি কবির লেখা কয়েক লাখ গান সংগ্রহ করেছেন। সরকারি সংগীত কলেজে লোকসংগীত বিভাগের প্রধান হিসেব দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

ঢাকায় জন্মগ্রহণ করা ইন্দ্রমোহন রাজবংশীর স্ত্রী দীপ্তি রাজবংশী ও পুত্র রবীন রাজবংশীও লোকগানের শিল্পী। তার পাঁচ পুরুষই সঙ্গীতের সঙ্গে জড়িত। ইন্দ্রমোহন রাজবংশী সংগীত কলেজে লোকসঙ্গীত বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। বাংলাদেশ লোকসংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ইন্দ্রমোহন রাজবংশী চলচ্চিত্র, বেতার, টেলিভিশন ইত্যাদিতে অনেক গান গেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়