শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০১:৪০ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা র‌্যাংকিয়ে দুই ধাপ এগিয়ে ১৮৪ নম্বরে বাংলাদেশ, অবনমন ভারতের

স্পোর্টস ডেস্ক: ফিফা র‌্যাংকিয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় ফিফা এপ্রিল মাসের র্যাংকিং প্রকাশ করে। ফেব্রুয়ারির ১৮ তারিখের পর এই প্রথম র‌্যাংকিং প্রকাশ করলো বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

বাংলাদেশ সর্বশেষ র‌্যাংকিংয়ে ছিল ১৮৬ নম্বরে। দুই ধাপ এগিয়ে জামাল ভূঁইয়ারা এখন ১৮৪ নম্বরে। যদিও বাংলাদেশ গত ২৯ মার্চ নেপালের কাছে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল হেরেছে।

নেপালের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তারা আগের মতোই ১৭১ নম্বরে আছে। তবে এক ধাপ নেমে ভারত এখন ১০৫ নম্বরে।

শীর্ষ ৬ দেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বেলজিয়াম ১, ফ্রান্স ২, ব্রাজিল ৩, ইংল্যান্ড ৪, পর্তুগাল ৫ ও স্পেন ৬। তবে ইতালি ৪ ধাপ এগিয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলে উঠেছে ৭ এ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়