শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপরিকল্পিত লকডাউনে দুর্ভোগে মানুষ: বিএনপি

শিমুল মাহমুদ: [২] গত বছরের মতোই সরকারের পদক্ষেপ সমন্বয়হীন, অপরিকল্পিত, অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন। এবার সরকার অনেক সময় হাতে পেলেও পূর্ব প্রস্তুতি না থাকায় গতবারের মতোই হ-য-ব-র-ল অবস্থা। বুধবার এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স একথা বলেন।

[৩] প্রিন্স বলেন, লকডাউন বা নিষেধাজ্ঞা কোনোটাই যে কার্যকর হচ্ছে না, তার প্রমাণ সড়ক-মহাসড়কে দীর্ঘ যানজট। শহরের বিভিন্ন স্থানে পরিবহনের জন্য মানুষের দীর্ঘ লাইন, দীর্ঘ অপেক্ষা।

[৪] সরকারের পদক্ষেপের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, যারা এসি রুমের মধ্যে বসে বা সরকারি অফিসে বসে এই সকল সিদ্ধান্ত (লকডাউন) দেন, তাদের বেতন-ভাতা নিয়ে চিন্তা করতে হয় না, তাদের মাস কিভাবে চলবে, সেটা নিয়ে চিন্তা করতে হয় না। তাদের এই অপরিকল্পিত ও প্রস্তুতিহীন পদক্ষেপের ফলে বিপাকে পড়তে হয় জনগণকে।

[৫] চিকিৎসা পেতে মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরে তিনি বলেন, হাসপাতালগুলোর অবস্থা বেগতিক। ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে সরকারি-বেসরকারি হাসপাতাল করোনা রোগী দ্বারা পরিপূর্ণ। কোনো সিট খালি নেই। নেই পর্যাপ্ত আইসিইউ, ভেন্টিলেটর ও অক্সিজেন। রোগীরা চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে ছুটতে পথের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এর দায় সরকারকেই বহন করতে হবে।

[৬] হাসপাতালগুলো পর্যাপ্ত আইসিইউ, ভেন্টিলেটর ও অক্সিজেন নিশ্চিত করা এবং সরকারি খরচে পর্যাপ্ত করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রিন্স। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ