শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

মাসুদ আলম: [২] সোমবার গভীর রাতে পশ্চিম মেরুল বাড্ডার একটি বাসার সাততলা থেকে ঝুলন্ত অবস্থায় জহিরুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুুলিশ। তিনি ইন্টেরিয়র ডিজাইনার ব্যবসা করতেন।

[৩] নিহতের বড় ভাই আমিনুল ইসলাম বলেন, জহিরুলের স্ত্রী বিদেশে থাকেন। গত বছর লকডাউনের পর থেকে জহিরুল অফিসেই থাকতো। কেন সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই জানা নেই। তবে শুনেছিলাম তার ব্যবসা ভাল যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে গত ৩১ মার্চ জহিরুল আত্মহত্যা করেছেন।

[৪] বুধবার সকালে নীলক্ষেত এলাকায় বাসের ধাক্কায় গোলাম মোস্তফা নামে একজন সিএনজিচালক নিহত হয়েছে। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনাতে। রামপুরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় ঠিকানা পরিবহনের বাসের চালককে আটক করা হয়েছে।

[৫] বুধবার সায়েদাবাদে নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলা থেকে ইট পড়ে শিউলি বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি একটি এনজিওতে চাকরি করতেন।
নিহতের স্বামী দেলোয়ারের একটি চায়ের দোকান আছে। তারা আরকে চৌধুরী কলেজের পাশে ভাড়া বাসায় থাকেন। তাদের ৭ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। পুলিশ রাজমিস্ত্রি ইয়ার আলী ও দারোয়ান নাঈম ইসলামকে আটক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়