শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় প্যানেল মেয়র হলেন যারা

জিএম মিজান :[২] দেশের সর্ববৃহৎ বগুড়া পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন যারা। প্যানেল মেয়র-১ হিসেবে পরিমল চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন। ৬নং ওয়ার্ডের কাউন্সিলর। প্যানেল মেয়র-২ হিসেবে আলহাজ শেখ নির্বাচিত হয়েছেন। তিনি ৯নং ওয়ার্ডের কাউন্সিলর। প্যানেল মেয়র-৩ হিসেবে শিরিন আক্তার নির্বাচিত হয়েছেন।

[৩] তিনি ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর বুধবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া পৌরসভার নব-নির্বাচিত পৌর পরিষদের ১ম মাসিক সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা।

[৪] সভায় কাউন্সিলরদের সম্মতিক্রমে প্যানেল মেয়র-১ হিসেবে পরিমল চন্দ্র দাস এবং মেয়র-৩ হিসেবে শিরিন আক্তারকে মৌখিক ভোটে নির্বাচিত করা হয়। পরে প্যানেল মেয়র-২ পদে আলহাজ শেখ এবং আরিফুল ইসলাম আরিফের মধ্যে প্রতিদ্বন্দিতা হয়।

[৫] ২৮জন ভোটারের মধ্যে ১৯টি ভোট পেয়ে প্যানেল মেয়র-২ নির্বাচিত হয় আলহাজ শেখ। তার নিকটতম প্রতিদ্বন্দি আরিফুল ইসলাম ৮ভোট পান। এছাড়া একটি ভোট বাতিল হয়। এর আগে ২৯ মার্চ, পৌরসভার নব-নির্বাচিত মেয়র হিসেবে রেজাউল করিম বাদশাসহ ২১টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ৭টি সংরক্ষিত মহিলা কাউন্সিলেরা দায়িত্ব গ্রহণ করেন।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়