শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০২:১৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে গোপন বৈঠকের সময় জামায়াতের ৯ নেতা গ্রেপ্তার

নুরনবী সরকার: [২] লালমনিরহাটের কালীগঞ্জে গোপন বৈঠকের সময় জামায়াতে ৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] আটকরা হলেন- ফুরাত হোসেন (৪১), সাইদুল ইসলাম (৪০), নজরুল ইসলাম (৫৭), ফরিদুল ইসলাম (৩৪), সাবু মিয়া (৫০), আবু বক্কর (৭০), আবু সাঈদ (২৬), শাহিন মিয়া (৩৫), মোজাম্মেল হোসেনকে (৫৩)। তবে গ্রেপ্তার জামায়াত নেতারাকে কোন পদে আছেন তা এখনো জানা যায়নি।

[৫] এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাত হোসেন জানান, ওই এলাকায় আবু বক্কর সিদ্দিকের বাড়ীতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা একটি গোপন বৈঠকে বসেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে। পুলিশের ধারণা, তারা নাশকতামূলক কাজ করতে ওই বৈঠকে বসেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়