শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০১:০৫ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদহজমে তেজপাতার চা

হেল্থ ডেস্ক: রান্নাঘরে ব্যবহৃত অন্যতম মশলা তেজপাতা। এটি সাধারণত বিরিয়ানি, পোলাও সহ রেসিপিতে ব্যবহৃত হয়। তেজপাতা খাবারের স্বাদ যোগ করতে সহায়তা করে। তা ছাড়াও এটি শতাব্দী ধরে ঐতিহ্যবাহী ওষধি হিসাবেও ব্যবহৃত হয়। বার্তা২৪

তেজপাতায় অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন এ, সি, বি ৬, আয়রন, পটাসিয়ামের সমৃদ্ধ উৎস। এটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সিস্টেমে শক্তিশালী প্রভাব ফেলে। এই মশালায় পাওয়া যৌগগুলো হজম উন্নতি করতে, অন্ত্রের সিন্ড্রোম (আইবিএস) প্রশমিত করতে বহুল পরিচিত। তেজপাতা স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ করে শান্ত করতে সহায়তা করে।

বিভিন্ন মশলায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি শরীরকে প্রদাহ থেকে রক্ষা করে। মশালার ইনসুলিন উদ্দীপক এবং বিপাকের হার বাড়িয়ে তুলতে সহায়তা করে। তেজপাতার চা হজমের উন্নতি করতে সহায়তা করে। জেনে নিন তেজপাতার চা বানোনোর প্রণালি-

তেজপাতার চা তৈরি করতে যা লাগবে:
১ টি বড় কিংবা ২ টি ছোট তেজপাতা

১ টি দারচিনি কাঠি কিংবা আধা চা চামচ দারুচিনি গুঁড়া

১.৫-২ কাপ পানি

একটি লেবু

মধু

যেভাবে তৈরি করবেন:
একটি পাত্রে পানি দিয়ে তেজপাতা এবং দারুচিনি ৫-৬ মিনিটের জন্য সিদ্ধ করুন। এবার এক কাপে পানি ছেঁকে নিন এবং প্রয়োজন মতো লেবু ও মধু দিন।

তেজপাতার চা পান একটি স্বাস্থ্যকর দিনের সূচনা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়