শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১২:০৯ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতের মসজিদের মাইক ব্যবহার গ্রহণযোগ্য নয়: ডা. জাফরুল্লাহ

আরাফাত মহসিন: [২] বুধবার সকালে সময় টিভি’র টকশোতে ডা. জাফরুল্লাহ বলেন, হেফাজতের আন্দোলন সমর্থন করি কিন্তু ধর্মীয় অনুষ্ঠান ছাড়া মসজিদের মাইক ব্যবহার গ্রহণযোগ্য বলে মনে করি না।

[৩] হেফাজতে ইসলাম নিজেদেরকে একটি অরাজনৈতিক দল মনে করলেও তাদের সাম্প্রতিক কর্মকান্ড অরাজনৈতিক কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতে ইসলামের সম্প্রতি মোদী বিরোধী আন্দোলনের সহিংসতায় সবকিছু হয়তো তাদের নিয়ন্ত্রণে ছিল না। এক্ষেত্রে সরকার নিরপেক্ষ ভাবে তাদেরকে বিচারের আওতায় নিতে পারবে।

[৪] হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব মামুনুল হকের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ড. জাফরুল্লাহ বলেন, মামুনুল হক একজন পাবলিক ফিগার, কোনো সাধারণ মুসুল্লি নয়। একজন আলেম হিসেবে তিনি চাইলে শরীয়ত মোতাবেক চারটি বিয়েও করতে পারেন। কিন্তু এতবড় একটি আন্দোলনের রেশ না কাটতেই ওনার রিসোর্টে যাওয়াটা মোটেও শিষ্টাচারসম্মত ছিল না। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়