শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৯:০৭ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে সুরক্ষিত কাঁচাবাজার ব্যবস্থা

রাজু চৌধুরী:[২] চট্টগ্রামের কর্ণফুলী সিডিএ মার্কেটে 'কাঁচাবাজারে ডবলমুরিং থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে 'সুরক্ষিত বাজার ব্যবস্থাপনা' উদ্বোধন করা হয়েছে।

[৩] বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (পশ্চিম) মোঃ আব্দুল ওয়ারীশ এই কার্যক্রম উদ্বোধন করেন।

[৪] এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার শ্রীমা চাকমা, কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন, সিঃ সহ- সভাপতি এ কে এম হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ জাহেদ, যুগ্ন সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ প্রমূখ উপ কমিশনার ( পশ্চিম) মোঃ আব্দুল ওয়ারীশ বলেন, ' করোনা প্রকোপের এই দুর্দিনে ক্রেতারা যেন নিরাপদে বাজার করতে পারে সেজন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

[৫] তিনি আরও বলেন, আমরা এই উদ্যোগকে বাংলাদেশে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই অন্যান্য বাজারও এই মডেলকে অনুসরণ করুক।'

[৬] ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, করোনা ভাইরাস সংক্রমনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান কাঁচাবাজার, কারণ প্রত্যহ নিত্য প্রয়োজনীয় বাজার করার জন্য মানুষকে সেখানে আসতেই হয়। তাই কাঁচাবাজারকে সুরক্ষিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

[৭] করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের সম্ভাব্য সবগুলো সতর্কতামূলক ব্যবস্থাই এখানে গ্রহণ করা হয়েছে। বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতে পুরো বাজারে বৃত্ত অঙ্কন, ক্রেতা-বিক্রেতা উভয়েরই মাস্ক পরিধান বাধ্যতামূলক, শরীরের তাপমাত্রা মেপে বাজারে প্রবেশ ব্যবস্থার পাশাপাশি অসুস্থ লোকদের বাজারে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়