শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তায়কোয়ানডোতে প্রথম স্বর্ণ রুমা খাতুনের

মাহিন সরকার: [২] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের তায়কোয়ানডো ডিসিপ্লিনে প্রথম স্বর্ণ বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুনের। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সিনিয়র নারী পুমস (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৭০ স্কোর করে স্বর্ণ জিতেছেন ফরিদপুর থেকে ওঠে আসা এ অ্যাথলেট।

[৩] ৭.৬০ স্কোর করে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আনিকা আক্তার। ৭.৩০ স্কোর করে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও ৬.৯০ স্কোর করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্না তাবাসসুম ব্রোঞ্জ জিতেছেন।

[৪] প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে অংশ নিয়েই স্বর্ণ জিতেছেন রুমা। সোনার পদক জিতে উচ্ছসিত রুমা বলেন, এটা আমার প্রথম বাংলাদেশ গেমস। আর প্রথমবারই স্বর্ন জিতেছি। বলে বোঝাতে পারব না কত ভাল লাগছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়