শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:০৭ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝড়ে রাজশাহী মহানগরীর দৃষ্টিনন্দন প্রজাপতি সড়কবাতি হেলে পড়ায় ক্ষুব্ধ মানুষ

মঈন উদ্দীন: [২] রাজশাহীতে উদ্বোধনের মাত্র দেড় মাসের মাথায় সামান্য ঝড়েই দৃষ্টিনন্দন প্রজাপতি সড়কবাতির ৮৬টি খুঁটি হেলে পড়া নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন নেটিজেনরাও। তবে বাতি স্থাপন প্রকল্পের ঠিকাদার গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে যে কোন কিছুই ঘটতে পারে। তিনি বলেন, ঝড়ে টিউবওয়েল পর্যন্ত উড়ে যায়। আর এ তো সড়কবাতির খুঁটি!

[৩] রাজশাহীর বহুল আলোচিত এই ঠিকাদার ‘হ্যারো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী। তার নাম আশরাফুল হুদা টিটো। দুর্নীতি দমন কমিশন (দুদক) হ্যারোর অপর একটি কাজের ব্যাপারে অনুসন্ধান করছে। এই কাজটিও ছিল রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক)।

[৪] এই ঠিকাদারী প্রতিষ্ঠানটিই রাজশাহী মহানগরীর বিলশিমলা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার সড়কে সড়কবাতি বসানোর কাজ পায়। এরপর মৌসুমের প্রথম ঝড়ে গত রোববার ১৭৪টি খুঁটির মধ্যে অন্তত ৮৬টি হেলে পড়ে এবং উপড়ে ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঠিকাদারী এই প্রতিষ্ঠানটিকে নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে রাসিক। তবে স্থাপনের দেড় মাস পরই নতুন সড়কবাতির খুঁটিগুলো উপড়ে পড়ায় এই কাজে কোনো দুর্নীতি ও অনিয়ম হয়েছে কিনা সেটি তদন্তেরও দাবি উঠেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন অনেকেই।

[৫] সরেজমিনে গিয়ে দেখা গেছে, কংক্রিটের স্তম্ভগুলো কোনক্রমেই পাঁচ ফুট হবে না। এগুলোর উচ্চতা সর্বোচ্চ তিন ফুট। এর অর্ধেক অংশ মাটির নিচে, বাকিটা উপরে। মাটির নিচে কম থাকার কারণেই মাত্র ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিবেগের ধুলিঝড়ে খুঁটিগুলো উপড়ে পড়ে। রোববার মোট ৮৬টি খুঁটি ক্ষতিগ্রস্ত দেখা গেছে। তবে সবগুলো খুঁটি তুলে কংক্রিটের স্তম্ভটি পুরোটাই মাটির নিচে পুঁতে দেয়ার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

[৬] তবে খুঁটিগুলো মাটির গভীরে না পোতার বিষয়টি স্বীকার করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আশরাফুল হুদা টিটো। তিনি সাংবাদিকদের বলেন, খুঁটিগুলোর নিচের অংশে বাঁশের মতো নান্দনিক কারুকাজ করা আছে। তাই আরও পুঁতে দিলে সেটি আইল্যান্ডে ঢেকে যেত। সুন্দর জিনিসটা দেখানোর জন্য অল্প করে খুঁটি পোতা হয়েছিল।

[৭] ফ্লাডলাইট স্থাপন এবং প্রজাপতি সড়কবাতির এই কাজে দুর্নীতি হয়েছে কিনা জানতে চাইলে ঠিকাদার টিটো বলেন, এগুলো সমালোচকেরা বলবেন। কারও মুখে তো হাত দেয়া যায় না। আমি কাজ পাই ইজিপির ওপেন টেন্ডারিংয়ের মাধ্যমে। এমন তো নয় যে আমার যোগ্যতা নেই। ঝড়ে টিউবওয়েল পর্যন্ত উড়ে যায়, আর এটা তো সড়কবাতির খুঁটি!- বলেন তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ