শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:২৪ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন: যন্ত্রের কাছে চাকরি হারাবে প্রতি ১০ জনে ৬

নিউজ ডেস্ক: করোনা মহামারীর কারণে গত বছর বিশ্বজুড়ে চাকরি হারিয়েছে কয়েক কোটি মানুষ। মহামারী থেকে যখন ঘুরে দাঁড়াচ্ছিল বিশ্ব, তখন ফের করোনার হানায় চাকরি হারানোর ভয়ে আছে বিভিন্ন দেশের মানুষ। এরই মধ্যে ভবিষ্যৎ শ্রমবাজার নিয়ে একটি ভয়ংকর রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। তারা বলছে, ২০২৫ সালের মধ্যে মেশিন বা যন্ত্রের কাছে চাকরি হারাবে প্রতি ১০ জনের মধ্যে অন্তত ছয়জন। তখন কর্মস্থলে মানুষ ও মেশিন প্রায় সমান কাজ করবে।

ডব্লিউইএফের প্রতিবেদনে আরো বলা হয়, করোনার আগে এবং করোনা মহামারী চলাকালীন মেশিনের ব্যবহার অত্যাধিক বৃদ্ধি পেয়েছে, যার কারণে আরো বেশি লোক তাদের চাকরি হারাবে। ১৯টি দেশের ৩২ হাজার চাকরিজীবীর ওপর পিডব্লিউসির পরিচালিত জরিপের ভিত্তিতে প্রতিবেদনটি করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। চাকরির নিরাপত্তা নিয়ে কর্মীরা কী ভাবছে, কাজের বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি, দক্ষতা, কর্মস্থানের দূরত্ব, সংস্থার পক্ষে কাজ করতে কতটা সক্ষম তার ভিত্তিতে।

বিশ্বব্যাপী জরিপ করা ৪০ শতাংশ কর্মচারী মনে করছেন যে তারা আসন্ন পাঁচ বছরের মধ্যে চাকরি হারাবেন। একই সঙ্গে ৫০ শতাংশ লোক মনে করেন যে তারা ভবিষ্যতেও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের বিকল্পগুলো পেতে সক্ষম হবেন। বিশ্বব্যাপী ৪০ শতাংশ মানুষ লকডাউনকালে তাদের ডিজিটাল দক্ষতা উন্নত করেছে, আবার ৭৭ শতাংশ মানুষ নতুন কিছু শিখতে পেরেছে এবং নিজের দক্ষতা বাড়িয়েছে। - বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়