শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ১০:৫২ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ১০:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর বিমানবন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শ্রমিকের হাতে আরেক শ্রমিক নিহত

মোস্তাফিজুর রহমান: [২] সোমবার (৫,এপ্রিল) বিকাল ৩ টায় ঘটনাটি ঘটে। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সেখান থেকে বিকাল পাঁচ টায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম মো. মামুন (১৮)।

[৩] সত্যতা নিশ্চিত করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই কবির হোসেন। তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহতের ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৪] নিহতের সহকর্মী বন্ধু ফাহিম জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আনসার ক্যাম্প সংলগ্ন এনডিই কোম্পানীর অধীনস্ত নির্মাণ শ্রমিক বিমান গ্যারেজে নির্মাণ কাজ করার সময় মামুন নামে এক শ্রমিক দুষ্টমি করে লেলিন এর গায়ে সিমেন্ট বালু মেশানো মালামাল উপরে তোলার সময় নিচে থাকা লেলিেনর গায়ে পরে। এতে লেলিন ক্ষিপ্ত হয়ে তাকে বকাঝকা করে, পরে মামুন দুষ্টমি করে আরো কিছু অংশ তার শরীরের ফেলায়। এ নিয়ে দু'জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মামুন লেলিনের মাথায় আঘাত করে। পরে সমঝোতা হয়। এবং স্থানীয় ভাবে দু'জন প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে দু'জনই মেছে চলে যায়। সেখানে তাদের মধ্যে আবারও ঝগড়াঝাটি হয়, এক পর্যায়ে লেলিন, মামুন কে বেধড়ক মারধর করায়। সে অচেতন হয়ে পরে। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা পর মৃত বলে জানান।

[৫] নিহত মামুন দিনাজপুর জেলার,চিরিরবন্দর থানার মোহনপুর গ্রামের, মাজেদুল ইসলামের ছেলে। বর্তমানে বিমানবন্দরে ঘটনাস্থলেে পাশে মেছে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে মামুন ছিল বড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়