শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে লকডাউনে নি‌ষেধাঞ্জা অমান্য করায় ২৫হাজার টাকা জ‌রিমানা

মো.ইউসুফ মিয়া : [২] জেলার সদর পাংশা বালিয়াকান্দিতে লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করায় প্রধ‌মে রাজবাড়ীর বি‌ভিন্ন স্থা‌নে সকা‌লে নির্বাহী ম্যা‌জি‌ষ্ট্রেট ও সহকারী ক‌মিশনার( ভূ‌মি) মোঃ আ‌রিফুর রহমান শহ‌রের বি‌ভিন্ন স্প‌টে অ‌ভিযান চা‌লি‌য়ে মোবাইল কো‌র্টের মাধ্য‌মে ৬টি মামলায় ৫ হাজার ৫ শতটাকা জ‌রিমানা আদায় ক‌রেন।

[৩] নির্বাহী ম্যা‌জি‌ষ্ট্রেট ও সহকারী ক‌মিশনার( ভূ‌মি) নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে পাংশা উপ‌জেলায় পৌর শহ‌রের সাধারণ মানু‌ষের মা‌ঝে জনস‌চেতনতা বৃ‌দ্ধির ল‌ক্ষে নিয়‌মিত মোবাইল কোর্ট প‌রিচালনা ক‌রেন।

[৪] রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানার নেতৃত্বে বালিয়াকান্দি সদর, বহরপুর বাজার, বাসষ্ট্যান্ড বাজার, তেঁতুলিয়া বাজারসহ কয়েকটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

[৫] অভিযানে বালিয়াকান্দি অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।

[৬] এ সময় সচেতনতামূলক প্রচারণা, দোকান-পাট বন্ধ রাখা, বিনা কারণে বাইরে চলাচল না করা, স্বাস্থ্য বিধি মেনে চলা, বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের বিষয়ে জনসাধারণকে সর্তক করা হয়।

[৭] উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, দ্বিতীয় ধাপে করোনার সংক্রমন রোধে সরকার এক সপ্তাহের জন্য সারা দেশে লকনডাউন ঘোষণা করেছেন।

[৮] এ অবস্থায় সরকারি আদেশ অমান্য করায় ১০ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন কার্যকরে সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

[৯] অভিযানে বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।জনস্বার্থে করোনার রিরুদ্ধে এই মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

[১০] সকলকে লক-ডাউনের সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হল করোনার বিস্তার রোধে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন কার্যকর করতে কঠোর হয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ