শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঙ্গলবার থেকে চসিক পরিচালিত বিনামূল্যে আইসোলেশন সেন্টারের কার্যক্রম শুরু

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় লালদিঘী পাড়স্থ চসিক পাবলিক লাইব্রেরী ও দূর্যোগ ব্যবস্থাপনা ভবনে করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টারের কার্যক্রম শুরু হবে।

[৩] মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১২টায় থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

[৪] উল্লেখ্য, আইসোলেশন সেন্টারের জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ প্রয়োজনীয় লোকবল ইতোমধ্যেই নিয়োজিত করা হয়েছে। এছাড়া শয্যা, ওষুধপত্রসহ চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডার ও সার্বক্ষণিক এ্যাম্বুলেন্স সার্ভিস এতে সংযোজন করা হয়েছে।

[৫] চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সামগ্রিক নির্দেশনা ও পরিচালনায় এবং ডা. সুমন তালুকদারের তত্ত্বাবধানে পরিচালিত এই আইসোলেশন সেন্টারে কভিড-১৯ আক্রান্তরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়