শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেহেরপুরে নির্মানাধীন ভবনের ট্যাংকির মাটি ধসে এক শ্রমিক নিহত ১, আহত ৪

মেহেরপুর প্রতিনিধি: [২] মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকা ওয়াপাদা পাড়ায় নির্মানধীন ভবনের ট্যাংকি ধসে ভনু মন্ডল (৫৫) নামের এক শ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

[৩] ভনু মন্ডলের বাড়ি মুজিবনগর উপজেলার দারিয়ারপুর গ্রামের খাঁনপাড়ায়।

[৪] আহতরা হলেন, দারিয়াপুর গ্রামের মোমিনুল ইসলাম (৩৫), যাদু মিয়া (৩৫), আজমত আলী (৫৫) ও ফজলুর রহমান (৪৪)।

[৫] আহত শ্রমিকদের অভিযোগ, মাটি ধসের আশংকায় তারা কাজ বন্ধ করে দিলেও বাড়ি মালিকের ম্যানেজার মামুন তাদের কাজ করতে বাধ্য করায়।

[৬] পুলিশ সুত্রে জানা গেছে, স্থানীয় একটি এনজিও নির্বাহী পরিচালক আবু জাফর বাড়ি নির্মান কাজ করছিলেন। ভবনের বেজ ঢালাইয়ের পর ট্যাংকি নির্মান করা হচ্ছে। সেখানে কয়েকদিন ধরে কাজ করছিলেন ওই ৫ শ্রমিকসহ আরো অনেকেই। দুপুরে ট্যাংকি নির্মানের গর্ত খোড়ার সময় মাটি ধসে ৫ শ্রমিক চাপা পড়ে।

[৭] খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা চাপা পড়া মাটি সরিয়ে ৫ জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এসময় ভনু মন্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত চার শ্রমিককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

[৮] মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ