শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই, রাজনীতি এখন আমলাদের হাতে: ডা. জাফরুল্লাহ চৌধুরী

মিনহাজুল আবেদীন: [২] সোমবার ডিবিসি টিভির এক প্রতিবেদনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, বাংলাদেশ পুড়ছে, ব্রাহ্মণবাড়িয়া পুড়ছে হেফাজত নেতা ফুরতি করতে গেছেন সোনারগাঁয়ে। ফুরতি করুক তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সে তার স্ত্রী কিনা তার প্রমাণ দিতে হবে।

[৩] এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন সহিংসতা কি কেবল হেফাজত করেছে? নাকি জনসাধারণ ক্ষিপ্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এখানে অন্য রাষ্ট্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে।

[৪] তিনি আরও বলেন, আমরা বিচার চাই, মামুনুল হক একজন জঘন্য ব্যক্তি। তিনি যেসব কথাবার্তা বলেছেন তাতে একজন নাস্তিকের বাঁচার অধিকার নেই। এই দেশ তার বাবা করেছে, না আমরা করেছি। আমরা এই দেশের জন্য প্রাণ দিয়েছি। আমার-আপনার ভাই-বোন স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। তাদের দ্বারা সৃষ্টি হয়েছে সোনার বাংলাদেশ, মামুনুল হকদের দ্বারা নয়। মামুনুল হক অন্য কারো এজেন্ট হিসেবে কাজ করছে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়