শিরোনাম
◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাশার নূরু: [২] বাংলা নববর্ষ ১৪২৮-এর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, সোমবার প্রধানমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে।

[৪] স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব অ্যাড. মো. আবু তৈয়বের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল অফিসার মো. আবু জাফর রাজু এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়