শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এখন থেকে যুক্তরাজ্যে সব নাগরিকের সপ্তাহে দুইবার করোনা পরীক্ষা করা হবে

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাজ্য সরকারের পরীক্ষা বর্ধণ প্রকল্পের অংশ হিসেবে এই র‌্যাপিড টেস্ট করা হবে। এতে ব্যবহার করা হবে ল্যাটালাল ফ্লো কিটের মাধ্যমে। এতে মাত্র ৩০ মিনিটেই ফল মিলবে। পরীক্ষাগুলো করতে কোনও অর্থব্যয় হবে না। বিবিসি

[৩] স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক দাবি করেছেন, এর ফলে দেশটিতে লকডাউন উঠে গেলেও কোনও সংক্রমণ হলে তা ধরতে পারা সহজ হবে। তবে সমালোচকরা বলছেন, এটি অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। জানা গেছে, খুব দ্রুতই ইংল্যান্ডে থেকে লকডাউন শিথিল করতে যাচ্ছে বরিস জনসন সরকার। এরই অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ান

[৪] বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস পাসপোর্টও চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য। ফলে কারা কারা ভ্যাকসিনেটেড হয়েছেন সেটি সহজে জানা যাবে। এছাড়াও জানা যাবে কারা সম্প্রতি নেগেটিভ প্রমাণিত হয়েছেন এবং কাদের শরীরে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। তবে অনেক এমপিই এই ধরনের পাসপোর্টের বিরোধীতা করছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়