শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০২:২৫ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের জান্তা সরকারকে সমর্থন করে উল্টো বিপদে পড়ে গেছে চীনা স্বার্থ

আসিফুজ্জামান পৃথিল: [২] একজন রাজনৈতিক ঝুঁকি বিশেষজ্ঞের মতে, জান্তাপ্রীতি এশিয়ান জায়ান্টটির দক্ষিণ পূর্ব এশিয়ার স্বার্থ পুরো ধসিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা শক্তিগুলো মিয়ানমারে বড় ধরণের অবরোধ আরোপ করেছে। এরও খেসারত দিতে হবে চীনা কোম্পানিগুলোকে। অবশ্য বেইজিং অবরোধের ধার না ধেরে গুরুত্ব দিচ্ছে স্থিতিশীলতার উপরেই। সিএনবিসি

[৩] ব্রিটিশ থিংক ট্যাঙ্ক চ্যাথাম হাউজের এশিয়া প্যাসেফিক বিষয়ক সিনিয়র ফেলো গ্যারেথ প্রিন্স বলেন, ‘চীন হয়তো নেপিইদোর ক্ষমতায় থাকা ব্যক্তিদের পাশে থাকতে পেরে খুশি। তবে নিশ্চিতভাবেই এই অভ্যুত্থান তাদের স্বার্থে আঘাত হানতে যাচ্ছে।’

[৪] ক্ষমতাদখলকারীদের পাশে চীন নিরঙ্কুশভাবে থাকায় মোটেও খুশি নয় দেশটির সাধারণ মানুষ। তারা বলছেন, চীন জনতার সঙ্গে বেইমানী করেছে। চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ এখন নিয়মিতো ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইয়াঙ্গুনসহ বড় শহরগেিলাতে রীতিমতো ঘোষণা দিয়ে হচ্ছে পণ্য বয়কট।

[৫] চীন মিয়ানমারের প্রধান বিনিয়োগকারী। এছাড়াও শি জিন পিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশও মিয়ানমার। এছাড়াও চীন গোয়াদারের মতো সিথওয়ে বন্দরকে ঘিরেও গড়ে তুলতে চায় একটি অর্থনৈতিক বলয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়