শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন ঢাকার গাউছিয়া ও নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা (ভিডিও)

মহসীন কবির: [২] লকডাউন শুরুর প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ঢাকার গাউছিয়া ও নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা। সোমবার (৫ এপ্রিল) বেলা পৌঁনে ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে।

[৩] এর আগে গতকাল রবিবার ঢাকার নিউমার্কেট, গাউছিয়া ও নীলক্ষেত, মিরপুর, উত্তরার দোকান মালিক ও ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেন।

[৪] নিউমার্কেটের একজন ব্যবসায়ী আমজাদ হোসেন সাংবাদিকদের বলেছেন, আমরা ব্যবসায়ীদের সারা বছরের ব্যবসা হয় এই সময়ে, ঈদের আগের দুই মাসে। গত বছর আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এবারও যদি এই সময় মার্কেট বন্ধ থাকে, তাহলে তো আমাদের পথে বসে যেতে হবে।ফাইনানসিয়াল এক্সপ্রেস

[৫] এদিকে সোমবার সকালে গণপরিবহন না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেছেন অফিস ও কর্মস্থলগামী মানুষ। এতে ওই এলাকার সড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে  অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এর আগে সকাল ৯টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

[video width="640" height="368" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/04/video-1617602379.mp4"][/video]

  • সর্বশেষ
  • জনপ্রিয়