শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিমন্যাস্টিকসে আরও চার সোনা

রাহুল রাজ: [২] বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে জিমন্যাস্টিকসে আরও চারটি ইভেন্টের নিস্পত্তি হয়েছে।

[৩] শনিবার ৩ এপ্রিল, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত ছেলেদের ভল্টিং টেবিল ইভেন্টে ১২.৭০ স্কোর করে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের সাদ্দাম হোসেন। ১২.৪০ স্কোর করে রুপা পদক জিতেছেন বাংলাদেশ পুলিশের আবু সাঈদ রাফি। ব্রোঞ্জ জয়ী বিকেএসপির রাফিল আহমেদের স্কোর ১১.১১৫।

[৪] ছেলেদের প্যারালাল বারসে ১১.৮৫ স্কোর করে সোনা জিতেছেন কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের রাজিব চাকমা। এ ইভেন্টে ১১.৭০ স্কোর করে রুপা জিতেন বিকেএসপির সাজিদ হক। ১১.০৫ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ আনসারের মো. শহিদুল ইসলাম সাজু।

[৫] ছেলেদের হাইবার ইভেন্টে বিকেএসপির সাজিদ হক ১১.০৫ স্কোর করে সোনা জিতেছেন। কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের প্রেনথৈ ৯.৯৫ স্কোর করে রুপা জিতেছেন। বাংলাদেশ পুলিশের আল আমিন ৯.৩৫ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন।

[৬] মেয়েদের ব্যালেন্স বীমা ইভেন্টে বাংলাদেশ আনসারের নূর আক্তার বানু ১১.৬০ স্কোর করে সোনা জিতেছেন। রুপা জয়ী একই সংস্থার সাথী আক্তার মিশুর স্কোর ৯.৯৫। ৯.৬০ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ পুলিশের মিফতাহুল জান্নাত ইয়ামা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়