শিরোনাম
◈ সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’বলে দাবি করলেন ডা. তাহের (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে ৩ দিন পর চালু হলো পাসপোর্টধারী যাতায়াত ও বাণিজ্য ◈ সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ ◈ বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? ◈ কানাডায় অসদাচরণের শিকার ইরান ফুটবল ফেডা‌রেশ‌নের প্রতি‌নি‌ধিদল  ◈ শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজও হার‌লো বাংলা‌দেশ ◈ দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি ◈ সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি ◈ বজ্রপাতের সময় গোসল বা থালাবাসন ধোয়া কেন ঝুঁকিপূর্ণ—জানুন কারণ ◈ ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম ৬ মে থেকে শুরু হচ্ছে!

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাইক্লিংয়ে ৩টি নতুন রেকর্ড

রাহুল রাজ: [২] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে নতুন দুটি রেকর্ড হয়েছে সাইক্লিংয়ে। পুরুষ ১০০০ মিটার টাইম ট্রায়ালে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস ফয়সাল হোসাইন জাতীয় রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন। নারীদের ৫০০ মিটার টাইম ট্রায়ালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিশি খাতুন ও বাংলাদেশ সেনাবাহিনীর সমাপ্তি বিশ্বাস নতুন রেকর্ড গড়েন।

[৩] আর্মি স্টেডিয়ামে ১০০০ মিটার টাইম ট্রায়ালে ফয়সাল সময় নেন ১ মিনিট ২০.৪০ সেকেন্ড। ১ মিনিট ২৬.১০ সেকেন্ডে ২০১৭ সালে আগের রেকর্ডটি করেছিলেন একই দলের একরামুল ইসলামের।

[৪] ১ মিনিট ২২.৩৫ সেকেন্ডে এ ইভেন্টের রৌপ্যপদক জেতেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সবুর খান এবং ১ মিনিট ২৫.১১ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন আনসারের হাদি আলম।

[৫] নারীদের ৫০০ মিটার টাইম ট্রায়ালে ৪৫.৪৭ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিশি খাতুন। রৌপ্যপদক জয়ী সেনাবাহিনীর সমাপ্তি বিশ্বাস ৪৫.৫১ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের সোনজয়ী সাইক্লিস্টের রেকর্ডটি ছিল ৪৮.৬৫ সেকেন্ডের। ফলে স্বর্ণ ও রৌপ্য দু’টিতেই রেকর্ড হয়েছে। এই ইভেন্টে সেনাবাহিনীর সুমিত্রা গাইন ৪৮.৯৫ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন।

[৬] পুরুষদের এলিমেশন রেসে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তাদুর আল হাসান স্বর্ণ, একই দলের আলমগীর হোসেন রৌপ্য ও আনসারের তরিকুল ইসলাম ব্রোঞ্জপদক জেতেন। নারীদের এলিমেশন রেসে সেনাবিহনীর শিল্পি খাতুন স্বর্ণ, আনসারের চিংবাই মারমা রৌপ্য ও সেনাবাহিনীর কবিতা রায় ব্রোঞ্জপদক জেতেন। এলিমেশন রেসে কোন টাইমিং কাউন্ট হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়