শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্দরবান অ্যামেরিকান টোব্যাকোর নিরাপদ খাবার পানির প্ল্যান্ট উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী

বাবুল খাঁন:[২] জেলা পৌরসভার ৯ নং ওয়ার্ড লাঙ্গিপাড়ায় জলবায়ু ও ভুতাত্ত্বিক জটিলতার বিবেচনায় একটি বিশেষ ও ব্যাতিক্রমধর্মী পদ্ধতিতে নিরাপদ খাবার পানির প্ল্যান্ট তৈরী করা হয়েছে।এই পানির প্ল্যান্টের মাধ্যমে এলাকার প্রায় ২ থেকে ৩ শত পরিবার বিশুদ্ধ পানি পাবে বলে আশা করছে।

[৩] আজ ৩ এপ্রিল (শনিবার) সকালে বান্দরবান সদরের লাঙ্গিপাড়ায় এই প্ল্যান্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

[৪] এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম,ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ এর হেড অব লীফ অপারেশন অফিসার জহুরুল হক সরকার,হেড অব এক্সটার্নাল এফেয়ার্স শেখ শাবাব আহমেদ,সিনিয়র সাস্টেইনেবিলিটি এফেয়ার্স ম্যানেজার আহমেদ রায়হান আহসান উল্লাহ্,ডিভিশনাল লীফ ম্যানেজার মামুনুর রশীদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

[৫] প্রসঙ্গত,ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ এর অর্থায়নে বান্দরবান সদরের লাঙ্গিপাড়ায় এই নিরাপদ খাবার পানির প্ল্যান্টটি তৈরি করা হয়েছে এবং এই প্ল্যান্ট এর মাধ্যমে এলাকার জনসাধারণের বিশুদ্ধ পানির চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব হলে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ