শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ছয়টি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

এসএম শামীমঃ[২] জেলার আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ছয়টি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়ে অন্তত অর্ধ কোটি টাকায় ক্ষয়-ক্ষতি হয়েছে।

[৩] প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কর্মের সুবাদে দীর্ঘদিন যাবত উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট গ্রামের অমূল্য মধুর ছেলে খোকন মধু ও উজ্জল মধুর বাড়িতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ গ্রামের আলমগীর মিয়া, ওই গ্রামের আমজাদ খাঁন, ঢাকার মুকুল মিয়া, পয়সা গ্রামের রাজীব মিয়া, পয়সা খাঁন মার্কেট মসজিদের পেশ ইমাম মাওলানা জামাল উদ্দিন ও গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের বাদশা মিয়া ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

[৪] শনিবার আকস্মিক তাদের বসত ঘরে আগুন লাগে। খবর পেয়ে কোটালীপাড়া ও গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুনে ছয়টি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়।

[৫] বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা রান্নার গ্যাস সিলিন্ডারের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি বলে স্থানীয়দের ধারনা। আগুনে ব্যসায়িদের অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা।

[৬] খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, সংশ্লিষ্ট বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, মহিলা আওয়ামী লীগ নেত্রী এলিনা জাহিনসহ প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়