শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০২:২২ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সিগঞ্জে ১৪৫ মণ জাটকাসহ ট্রলার জব্দ

ডেস্ক নিউজ: শনিবার (৩ এপ্রিল) ভোর ৬টায় সদর উপজেলার কাঠপট্টিগুদারা ঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান বলেন, লৌহজং থেকে ঢাকায় নেয়ার উদ্দেশ্যে কাঠপট্টি ঘাটে জাটকা আনা হচ্ছে। এমন সংবাদ পেয়ে সকালে ওই এলাকায় অভিযান চালাই।

কাঠপট্টিঘাটের কিছুটা দূরে একটি সন্দেহভাজন ট্রলার দেখতে পেয়ে পিছু নেয়া হয়। এসময় চালক ও অন্যরা পাশের একটি চরে ট্রলারটি থামিয়ে পালিয়ে যায়। সেখান থেকে ট্রলারসহ ১৮টি ড্রামভর্তি ১৪৫ মণ জাটকা জব্দ করা হয়।

সকাল ১০টায় মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব জাটকা বিতরণ করা হয়। ট্রলার চালক ও জাটকা সরবরাহকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি। জাগো নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়