শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৮:৫৮ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুরি করতে গিয়ে বিপুল অর্থ দেখে হার্ট অ্যাটাক চোরের, অতঃপর…

ডেস্ক রিপোর্ট: অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। চোর এসেছিল চুরি করতে। কিন্তু এতটাও সে আশা করেনি। চুরি করার পর তার থলিতে বিপুল পরিমাণ অর্থ দেখে রীতিমতো অবাক। আনন্দ আর বিস্ময়ে কী করবে ভেবে না পেয়ে কিছুক্ষণের মধ্যেই হার্ট অ্যাটাক হয় তার।

জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের কোতওয়ালি দেহাত এলাকার এক পাবলিক সার্ভিস সেন্টারে চুরি হয়। ঘটনার তদন্তে নামে বিজনৌর থানার পুলিশ। সম্প্রতি দুই চোরের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। আর ওই চোরের মুখ থেকেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

চুরির পরেরদিনই থানায় অভিযোগ দায়ের করেন ওই পাবলিক সার্ভিস সেন্টারের মালিক নবাব হায়দার। তিনি জানান, সেন্টার থেকে সাত লাখেরও বেশি রুপি চুরি হয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়। শেষমেশ গত বুধবার এই চুরির ঘটনার রহস্য ভেদ করে পুলিশ।
নাগিনা থানা এলাকার আলিপুর থেকে নৌসাদ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তারপরই প্রকাশ্যে আসে এই অদ্ভুত তথ্য। সূত্র: আজকাল

  • সর্বশেষ