শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৪:৫২ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমি আহমেদ: মাস্ক না ভেন্টিলেটর- মাস্ক, মাস্ক এবং মাস্ক

রুমি আহমেদ: কোভিড কীভাবে সংক্রমিত হয় এ ব্যাপারে আমরা গত এক বছরে কী শিখেছি? সংক্রমণের জন্য সবচেয়ে রিস্কি এনভায়রনমেন্ট হচ্ছে ইনডোর কনজেস্টেড/ক্রাউডেড এনভায়রনমেন্ট, অফিস, ব্যাংক, দোকান, শপিং মল, কমিউনিটি ওয়েডিং গ্যাদারিং/ওয়েডিং হল, রেস্টুরেন্ট, বিমানবন্দর ইত্যাদির ওয়েটিং এরিয়া, এসি বাস, ইনডোর মার্কেট, ইনডোর কাঁচা মার্কেট, স্বপ্ন, মীনাবাজার টাইপের সুপারমার্কেট ইত্যাদি আউটডোর পিকনিক (যদি পিকনিক স্পটে রিকশায় যাওয়া যায়, যেখানে যেতে এসি বাস লাগে না), অথবা বাইরে পার্কে রাস্তায় হাঁটা, খেলাধুলা করা রিলেটিভলি সেইফ। যেসব ভবনগুলোতে এসি নেই এবং খোলা দরজা জানালা আছে এবং ক্রস ভেন্টিলেশন আছে- সেগুলোও রিলেটিভলি সেইফ এসি ভবনের চেয়ে।

ভাইরাস বহন করার জন্য কপ্লিট এসি সিস্টেমগুলো বেশ সহায়ক। কোনো এক বিয়ের অনুষ্ঠানে একজন এসিম্পটোমেটিক বা প্রিসিমটোমেটিক ব্যক্তি কথা বলছেন, হাসছেন, চিৎকার করে কাউকে ডাকছেন- ভাইরাস ছড়িয়ে পড়ছে ও এসির বাতাসে ভেসে হলরুমের বাকিসবাইকে ইফেক্টেড করে দিচ্ছে। এক ঘটনা ঘটছে এসি বাস ট্রেইন ইত্যাদিতে। আপনার ব্যক্তিগত ড্রাইভার কোভিড ভাইরাস ক্যারি করছে কিনা আপনি জানেন না। এই জন্য নিজের গাড়ির ভিতরে অথবা যেকোনো ইনডোর এনভায়রোনমেন্টে মাস্ক পরে থাকাই বুদ্ধিমানের কাজ। সি-বিচে গিয়ে ক্রাউড করেন- ঠিক আছে- বিচ সেফ। কিন্তু বিচে যাচ্ছেন কীভাবে? এসি বাসে? বিচে গিয়ে সময় কাটানোর পর ডিনারটা কোথায় করছেন? ওটা কি আউটডোর ওপেন এয়ার প্লেস? স্কুল এনভায়রোনমেন্টে শিশুদের দিয়ে ও শিশুদের মধ্যে সংক্রমণ অনেক কম এবং একারণে স্কুল মোটামুটি সেফ।

আপনাকে যদি এ ধরনের এনভায়রনমেন্ট যেতেই হয় তাহলে ডাবল মাস্ক পরে থাকাটা সবচেয়ে নিরাপদ। বার বার হাত ধোয়া ভালো অভ্যাস এবং এই হাইজিনটা ভালো কাজ ও ফ্লু ও অন্যান্য ভাইরাস প্রতিরোধে অনেক কার্যকরী। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী হচ্ছে ডাবল মাস্কিং। মাস্ক না ভেন্টিলেটর- মাস্ক মাস্ক! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়