শিরোনাম
◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে করোনায় আরোও একজনের মুত্যু

স্বপন দেব : [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুস সামাদ সর্দার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভূনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রামে মৃত আবরু মিয়ার ছেলে। শুক্রবার ভোর রাতে সিলেট ওমেন্স মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৩] ইউপি সদস্য মাসুদ আহমেদ জানান, শারীরিক অসুস্থতার জন্য সামাদকে গত ২৭ মার্চ সিলেটে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার করোনা পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানো হলে রিপোর্ট পজেটিভ আসে।

[৪] শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। তার বাসার সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৫] তিনি আরো জানান, এ উপজেলায় দ্বিতীয় ধাপে দুইজনসহ মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। হোম আইসোলেশনে আছেন ১৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ২৬২ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়