শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৪:৫৫ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতাল থেকে আফসানা মিমির চিরকুট ‘আমি কিন্তু শুধু করোনা পজিটিভ না, আমি সবসময়ই খুব পজিটিভ’

বাশার নূরু: [২]করোনায় আক্রান্ত খ্যাতিমান এই অভিনেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখান থেকে তিনি লিখেছেন, ‘সারাজীবন সবার ভালোবাসা পেয়েছি। যখন কোনো বিপদ এসেছে জীবনে, সবাই পাশে থেকেছেন। গত ৯ দিন হলো আমি করোনা পজিটিভ। সৃষ্টিকর্তার অসীম দয়ায় আমি ভালো আছি। বিএসএমএমইউ-তে অ্যাডমিশন নিলাম।’

[৩] বয়োজ্যেষ্ঠ বাবার প্রসঙ্গ টেনে যোগ করেন, ‘ভাবলাম ৮৪ বছরের বাবা আর কতোদিন আমার জন্য ঘরবন্দি থাকবেন! বরং আমি হাসপাতালে থেকে চিকিৎসা নিই। বাবাও একটু বাড়ির মধ্যে আরাম করে হাঁটা-চলা করুন আর বাড়ির কাজে যারা সাহায্য করেন তারাও আরেকটু নিরাপদ থাকুন। তাহলে আমারও এর চেয়ে বিপদের সম্ভাবনা থাকবে না।’

[৪] তিনি আরও লেখেন, ‘সবাই হাসপাতালের কথা শুনলে ভয় পেয়ে যাবেন বা চিন্তা করবেন, তাই সুহৃদ নজরুল সৈয়দের মাধ্যমে সবাইকে বলতে চাই- আমি খুব ভালো আছি। এখন আছি বাংলাদেশের সেরা জায়গায়। অনন্ত ভালোবাসায়- আফসানা মিমি’।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়