শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার ১ এপ্রিল বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক।

[৩] উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পরিচালক আলমগীর হোসেন আলো।

[৪] বিওএ আয়োজিত এ টুর্নামেন্টে ৮বিভাগের বয়স ভিত্তিক খেলোয়াড়রা ৪টি আঞ্চলিক দলে ভাগ হয়ে অংশ নিচ্ছে।

[৫] ঢাকা বিভাগ ও বিকেএসপি নিয়ে গঠিত জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন, সিলেট ও চট্টগ্রাম বিভাগের খেলোয়ারদের নিয়ে গঠিত চট্টলা ইস্ট জোন, রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে গঠিত বরেন্দ্র নর্থ জোন এবং বরিশাল ও খুলনা বিভাগের খেলোয়াড়দের নিয়ে গঠিত চন্দ্রদ্বীপ সাউথ জোন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়