শিরোনাম
◈ তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত ◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর ◈ অনিয়মে অ্যাকশন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে লক্ষ্য উন্নত সেবা: স্বাস্থ্যমন্ত্রী ◈ ট্রাম্প কেন পিছু হটলেন, এই আকস্মিক নমনীয়তার কারণ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৩১ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যৌন নির্যাতনের বিচার না পেয়ে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

আসাদুজ্জামান:[২] সাতক্ষীরার কলারোয়ায় শিশু কন্যার যৌন নির্যাতনের বিচার না পেয়ে দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা মাহফুজা খাতুন (৩২)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া বাজারের পাশে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

[৩] মাহফুজা খাতুন ওই গ্রামের ট্রাক ড্রাইভার শিমুল হোসেনের স্ত্রী। নিহত দুই শিশু হলো, শিমুল হোসেনের ছেলে মাহফুজ (৯) ও মেয়ে মোহনা (৫)।শিমুল হোসেনের পিতা আব্দার আলী জানান, তিন দিন আগে খেলা করার সময় স্থানীয় লাল্টুর ছেলে হৃদয় (১৪) শিশু মোহনাকে যৌন নির্যাতন করে।

[৪] মোহনা বিষয়টি বাড়ি এসে তার মাকে জানালে তার মা মাহফুজা স্থানীয় ইউপি সদস্য সাফিজুলের কাছে বিচার চান। তখন সাফিজুুল সামনে নির্বাচন উল্লেখ করে কয়েকদিন পরে বিচারের আশ্বাস দেন। এরপর বিষয়টি তিনি ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি মামলার পরামর্শ দেন।

[৫] পরে মাহফুজা তার কাছে (আব্দার আলীর কাছে) মামলা করার কথা বললে তিনি বলেন, আমরা গরীব মানুষ, মামলার খরচ চালাবো কিভাবে। বৃহস্পতিবার সকালে তিনি (আব্দার আলী) কাজে গেলে মাহফুজা দুই সন্তানকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বলে তিনি জানান।

[৬] এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম এ ঘটনা তদন্তে কাজ শুরু করেছে বলে তিনি জানান।সম্পাদনা: অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়