শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৩:২০ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাষানটেকে কাগজের কার্টনে স্কচটেপ পেঁচানো নারীর মরদেহ উদ্ধার

সুজন কৈরী: রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকা থেকে শরীরে স্কচটেপ পেঁচানো অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৬টায় ভাষানটেক এলাকার ঢাকা ডেন্টাল কলেজ গেটের সামনে থেকে একটি কাগজের কার্টনের ভেতরে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ভাষানটেক থানার এসআই সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ডেন্টাল কলেজের সামনে কার্টন থেকে শরীরে স্কচটেপ পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাতে ওই নারীকে কেউ হত্যা করেছে। তারপর শরীরে স্কচটেপ পেঁচিয়ে কার্টনে ঢুকিয়ে ফেলে রেখে গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়