শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃষ্টিবাধায় টসে বিলম্ব, মাহমুদউল্লাহ বাদ, অধিনায়ক লিটন দাস

নিজস্ব প্রতিবেদক : [২] এবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টির শুরুতেই বৃষ্টির বাধা।বাংলাদেশ সময় সাড়ে ১১টায় টস হওয়ার কথা, ম্যাচ শুরু হবে আধঘণ্টা পর। কিন্তু বৃষ্টির কারণে ইডেন পার্ক এখনও কভারে ঢাকা। মাঠের টার্ফ ম্যানেজার ব্লেয়ার ক্রিস্টিয়ানসেন ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই অবস্থায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হচ্ছে না।

[৩] নিউজিল্যান্ড সফরে তিন ওয়ানডের একটিও জয় পায়নি তামিম ইকবালের নেতৃত্বে। টি-টোয়েন্টিতে এসে অধিনায়ক বদলালেও এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারে টাইগাররা।

[৪] বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই ম্যাচকে ঘিরে রয়েছে শঙ্কা। নেপিয়ারে বৃষ্টি বাধায় নাও হতে পারে ম্যাচটি। তবে শঙ্কার কালো মেঘ মাহমুদউল্লাহ রিয়াদের মাথার উপর। দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন বাঁ উরুর পেশিতে টান লাগায় শঙ্কা জাগে শেষ ম্যাচ খেলা নিয়ে। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফিটনেস টেস্টে উৎরাতে পারেননি টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।

[৫] তার বদলে দলকে নেতৃত্ব দিবেন উইকেট রক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। টি-টোয়েন্টিতে টাইগারদের সপ্তম অধিনায়ক হিসেবে নাম লেখাবেন লিটন। মাহমুদউল্লাহ ছাড়াও এই ম্যাচেও খেলা হচ্ছে না দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। কেন না, গত দুই ম্যাচে তার খেলা হয়নি চোটের কারণে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়