শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১১:০৯ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ২

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের মোরেলগঞ্জে বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে রুস্তুম আলী শিকদার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় রুস্তুমের স্ত্রী ফিরোজা বেগম (৬০) ও ইজিবাইক চালক রানা শেখ (৩০) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দৈবজ্ঞহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুস্তুম আলী শিকদারের বাড়ি চিংড়াখালী ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে। আজ সকালে তিনি বাগেরহাট থেকে স্ত্রীকে সাথে নিয়ে ইজিবাইকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে মোরেলগঞ্জ থেকে যশোরগামী ইমা পরিবহন ওই বাসের সাথে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
থানার ওসি মো. মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের লাশ হেফাজতে নিয়েছে। আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়