শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১২:৪৩ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। তবে অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহনের নিয়োজিত সার্ভিস ট্রলারগুলোকে চলাচল করবে।স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

[৩] বৃহস্পতিবার সকাল থেকে এ নৌপথে চলাচলকারী সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

[৪] বুধবার রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো:মামুনুর রশীদ।তিনি বলেন,স্বাভাবিকভাবে প্রতিবছর ৩১ মার্চ পর্যন্ত পর্যটকবাহি জাহাজ চলাচল করে থাকে। অনেক সময় এই সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়। কিন্তু করোনার কারণে এবার তা সম্ভব হচ্ছে। তাই স্বাভাবিক নিয়মে ১ এপ্রিল থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে।

[৫] অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় (বিআইডব্লিটিএ) টেকনাফে স্টেশনের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন বলেন,গত বছরের ১২ নভেম্বর থেকে এ নৌপথে পর্যটক পরিবহনের জন্য বিভিন্ন মেয়াদে আটটি জাহাজকে অনুমোদন দেওয়া হয়েছিল। জাহাজগুলো হল-গ্রীন লাইন-১,বে ক্রুজ, এমভি পারিজাত, এমভি অ্যাটলান্টিক ক্রুজ,এমভি ফারহান-১,কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও এমভি শহীদ সালাম। এরমধ্যে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও এমভি শহীদ সালামের অনুমতি থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে।

  • সর্বশেষ