শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১২:১৫ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩

আবুল কাশেম রুমন: সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩১ মার্চ (বুধবার) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। জানা যায় হবিগঞ্জ থেকে সিলেটে আসার পথে হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস একটি সিএনজি অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায় এবং দুজন নিহত হন। অপর একজন সিলেট ওসমানী হাসপাতালে যাওয়া পথে মৃত্যু হয়।

যারা নিহত হয়েছেন তারা হলেন- ওসমানীনগরের নিজ কুরুয়া এলাকার মৃত তহির উল্লাহর ছেলে অটোরিক্সা চালক শামীম আহমদ (৩৫), বিশ্বনাথে চানসিকাপন গ্রামের হোমিও চিকিৎসক চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৮) ও তার মেয়ে কামরুন নেছা শিপা (২০)। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্মতা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ঘাতক বাসটিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন তবে বাস ড্রাইভার পালিয়ে যায় বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়